1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৩ বার

 

৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ১১দলীয় ঐক্য খুলনা জেলার তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ শূরা সদস্য ও খুলনা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স. ম এনামুল হক। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মাওলানা গোলাম রব্বানী, এনসিপির সভাপতি এম এ কাদের, ডাঃ মাহফুজুর রহমান, মাস্টার আখতার ফারুক, মাওলানা এম এ হাফিজ, মাওলানা আব্দুর রকিব, মাস্টার আহসান হাবিব লুনা, আহসান হাবিব টুকু, মাওলানা ইবাদুর রহমান, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, সিকদার মাসুদুর রহমান, এম এইচ রহমাতুল্লাহ, মোল্যা বোরহান উদ্দিন, মোঃ আল আমিন, মাওলানা সাজ্জাদুল ইসলাম। সমাবেশে এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক গণ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com