
বগুড়া সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ ঘণ্টার অভিযানে চন্দনবাইশা তদন্তকেন্দ্রের একটি অভিযানিক দল জোরগাছা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মিনহাজ উদ্দিন (২৯) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।