
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক তানভির আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে নন্দীগ্রামের চৌমাথা বাজার থেকে বগুড়া যাওয়ার পথে কাহালু উপজেলার ইন্দুখুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টায় সাংবাদিক তানভির নন্দীগ্রামের চৌমাথা বাজার থেকে বগুড়া শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ইন্দুখুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলটি হঠাৎ স্লিপ করে (নিয়ন্ত্রণ হারিয়ে) রাস্তার ওপর উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।