1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসার আইচগাতী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসার আইচগাতী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই আগস্ট) সকালে খুলনা সেবাশ্রম (প্রণব মঠ) মন্দির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সেবাশ্রম (প্রণব মঠ)-এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিপ্রানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমান সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস , দপ্তর সম্পাদক সুমন দাস , সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী , সদস্য লিটন বিশ্বাস খোকন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গৌতম কুমার সাহা। পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যাপক মনিশংকর নাগ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রতন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সেন ,শ্রীফলতলা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিহির কুমার পাল, টিএসবি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর নন্দী, ঘাটভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সবুজ বৈরাগী, সঞ্জয় দাস। সম্মেলনের দ্বিতীয় পর্বে অমিয় রঞ্জন পালকে সভাপতি ও গৌতম কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট আইচগাতী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রতন কুমার বিশ্বাস, তাপস বিশ্বাস ও নীলয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সঞ্জয় দাস ও কৃষ্ণপদ পাল, কোষাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী; সহ-কোষাধ্যক্ষ রঞ্জন রায়,সাংগঠনিক সম্পাদক টিকেন্দ্রনাথ রায়, দপ্তর সম্পাদক অলোক পাল এবং আইনবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট ভবেশ চন্দ্র রায়কে মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com