খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সভাপতি এস.এম. শামীম , সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম

খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ই আগস্ট) খুলনার খুলনা হেলথ গার্ডেনের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

খুলনা হেলথ গার্ডেনের স্বত্বাধিকারী ও সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার আহসান উল্লাহর আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নাম ও সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয় তুলে ধরা হয়েছে ।
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. শামীম (দৈনিক অনির্বাণ), সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (যশোর বার্তা), সহ-সভাপতি মিলন মোল্লা (আজকের সংবাদ), সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (নির্বাহী সম্পাদক, খুলনার খবর), যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মেহেদী হাসান (দৈনিক জনভূমি) , মোঃ মনির খান (খুলনার খবর)।

সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান নয়ন (দৈনিক খুলনাঞ্চল), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম সরদার (ফুলতলা প্রতিদিন), দপ্তর সম্পাদক শেখ তৈয়ব (খুলনার খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল সানা (দৈনিক প্রবাহ), সহ-প্রচার সম্পাদক মোঃ রোকন মোল্লা (আজকের যায় যায় বেলা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হুরাইরা (খুলনার খবর), আইন বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম (ফুলতলা প্রতিদিন), মহিলা বিষয়ক সম্পাদিকা জাফরিনা বেগম (দৈনিক আজকের সারাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল তারেক তুষার (দৈনিক নতুন শতাব্দীর আলোড়ন), ধর্ম বিষয়ক সম্পাদক শওকত আলী খান (দৈনিক প্রবাহ) এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন (আজকের যায় যায় বেলা)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ফয়সল হোসেন ও রাসেল জমাদ্দার—উভয়েই খুলনার খবরের সঙ্গে যুক্ত।
সদস্য হিসেবে রয়েছেন সাগর কুমার বাড়ই (ইয়ুথ টিভি), আবুল হাসান (বাংলাদেশ সমাচার), গাজী রাসেল আকবরক (ইবি নিউজ), আবুল হোসেন (দৈনিক আজকের সারাদেশ) এবং রাসেল গাজী (দৈনিক ইবি নিউজ)। কমিটির অর্থ সম্পাদকের পদটি পরবর্তীতে পূরণ করা হবে বলে সভায় জানানো হয়।

পরিচিতি সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে খুলনা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য বজায় রেখে পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং খুলনা জেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামের টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ, ২৭ শতাংশ শিশুর অ্যান্টিবডি নেই

Verified by MonsterInsights

খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সভাপতি এস.এম. শামীম , সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম

আপলোডের সময় : 01:27:51 pm, Saturday, 15 August 2026