1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬১ বার

 

১৫ আগস্ট বিকেল ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান স্থানীয় টিএন্ডটি চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বার বার নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন মোল্লা বাবু, মোঃ ফেরদৌস মোল্যা, এসকে নাসির আহমেদ, মোঃ আবুল বাশার, শেখ ইউসুফ আলী, মোঃ মোবাশ্বের আলম, এস এম এমদাদুল হক, আ্যাড, শহীদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, মোল্যা কামরুল ইসলাম, মোঃ পলাশ শেখ, খান গিয়াস উদ্দিন, শেখ মফিজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, শেখ অহিদ, মোঃ সোহাগ মুন্সী, মোঃ রাজু চৌধুরী, মোঃ সাবু মোল্যা, মোঃ সাব্বির আহমেদ টগর, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, শেখ রাজু আহমেদ, মোঃ আমিনুল ইসলাম আমিন, চৌধুরী মেহেদী হাসান ও মোঃ জামাল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খান জুলফিকার আলী জুলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের রাষ্ট্র পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু জন্মদিনের আনুষ্ঠানিকতা করলেই চলবেনা বরং তার রাজনৈতিক জীবন, দেশের প্রতি তার অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। জুলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত নাম। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights