1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার আইসগাতী ইউনিয়নের দুর্জনী মহলগ্রামে জয় ঢালী নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে , ১৫ ই আগস্ট শনিবার রাত আটটার পর উক্ত গ্রামের শহীদের মোড় এলাকায় কতিপয় যুবকদের সাথে উক্ত গ্রামের আখতারুজ্জামান ঢালির পুত্র জয় ঢালী (২৭ ) এর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে উক্ত দুর্বৃত্তরা জয়কে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জয় টালি মৃত্যুবরণ করে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) আব্দুস সবুর জানান, কে বা কাহারা উক্ত ব্যক্তিকে বেধড়কভাবে কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এ ব্যাপারে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে অফিসার ইনচার্জ জানান। এদিকে ঘটনার পর দুজনীমহলের শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকার জনশূন্য হয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights