1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় শালকী সুপার কোচে ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় শালকী সুপার কোচে ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বার

 

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী শালকী সুপার কোচে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী পরিচয়দানকারী দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

বুধবার দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের কোতয়ালী থানার জীবনপুর এলাকার মো. আব্দুল হামিদ (৩৮) এবং বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ (১৮)। তারা যাত্রীবাহী কোচে স্বামী-স্ত্রী পরিচয়ে চলাচল করছিলেন।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে শিবগঞ্জের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বাংলাবান্ধাগামী ‘শালকী সুপার পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৭৮) কোচে তল্লাশি চালিয়ে F-3 ও F-4 আসনে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। তাদের কাছে কোনো টিকিটও পাওয়া যায়নি।

তল্লাশির সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ভ্যানিটি ব্যাগ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

ডিএনসি জানিয়েছে, মাদকের এই চালানের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
সরকার ঘোষিত মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com