1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১ বার

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে হুসাইন নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে নন্দীগ্রাম পৌরসভা এলাকার চুকাই পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন ওই গ্রামের মোঃ আব্দুল গনীর ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে সবার অলক্ষে খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে চলে যায় শিশু হুসাইন। একপর্যায়ে কৌতূহলবশত খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়, তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

​দেড় বছরের শিশু হুসাইনের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চুকাই পাড়া ও আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com