
বগুড়ার শাজাহানপুরে একটি বসতবাড়ি থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
উপজেলার মাদলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমানের ভাই আব্দুস সালামের বসতবাড়িতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করেছে। তবে মরদেহটির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি কীভাবে ওই বাড়িতে এলো এবং মৃত্যুর কারণ কী—তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।