1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিয়ের রাতেই ট্র্যাজেডি: দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববরের মর্মান্তিক মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিয়ের রাতেই ট্র্যাজেডি: দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববরের মর্মান্তিক মৃত্যু

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রী নিয়ে ঘরে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২২) নামের এক নববরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের উত্তরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার মো. ইউসুফের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ আগস্ট পারিবারিকভাবে আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিকেলে মহা ধুমধামে কনেকে নিজ বাড়িতে তুলে আনেন তিনি। রাতে বাড়িতে নতুন বউ বরণ ও স্বজনদের নিয়ে আনন্দ-উৎসব চলছিল। এ সময় ঘরে একটি চালিত স্ট্যান্ড ফ্যানের পাশের চেয়ারে বসেছিলেন আনাস। হঠাৎ ফ্যানটি অসাবধানতাবশত তার শরীরের ওপর পড়ে যায়। আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বিয়ের ধুমধাম চলছিলো, সেখানে এখন কেবলই স্বজনদের আর্তনাদ। এক রাতের ব্যবধানে নববধূর হাত থেকে মেহেদির রঙ মোছার আগেই স্বামীকে হারিয়ে শোকে পাথর পুরো পরিবার। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com