মোকামতলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বগুড়ার মোকামতলায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম সরকার (৫৫) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সহকর্মীর সঙ্গে কর্মস্থল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোকামতলা বাজারে নামেন রফিকুল ইসলাম। পরে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় রংপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে বড় পরীক্ষা

Verified by MonsterInsights

মোকামতলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

আপলোডের সময় : 10:46:31 am, Sunday, 23 August 2026