1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্ষেতলালে অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান,যুবক গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্ষেতলালে অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান,যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি স্মার্টফোন, প্রায় ১ হাজার সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

২২ আগস্ট দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার আব্দুল করিমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে অনলাইন জুয়ার আসর পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জামসহ মোরসালিনকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com