1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিসিদের যে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিসিদের যে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার
ডিসিদের যে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী

ইয়ুথ ডেস্ক : সরকারের উন্নয়নের সঠিক চিত্র দেশের মানুষের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্দেশনায় তিনি বলেছেন, এই ১৫ বছরে অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। এগুলো নিয়ে একটি মহল সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে থাকে, সে ব্যাপারে সতর্ক থেকে কাজ করতে হবে।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন ‘অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন’ শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী। আগের চেয়ে দেশে এখন রেমিট্যান্স বেড়েছে। এটা নিয়েও বিএনপি রাজনীতি করে উল্লেখ করে এ এইচ মাহমুদ আলী বলেন, ‘ধীরে ধীরে দেশের অর্থনৈতিক সংকট কেটে যাচ্ছে। এখন অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো।’

তিনি বলেন, ‘দেশে এখন সব সূচক বাড়ছে। বাংলাদেশ উন্নয়নের ধারায় উঠে এসেছে। অনিশ্চয়তার কিছু নাই, হতাশার কিছু নেই।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘রেমিট্যান্সের মতো দেশের অর্থনীতির বিভিন্ন সূচক ওপরের দিকে উঠছে।’

উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে রবিবার (০৩ মার্চ) শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। এ দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনের পর এর কার্য-অধিবেশনগুলো চলছে ওসমানী স্মৃতি মিলনায়তনে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights