1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে ইয়াবাসহ গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে ইয়াবাসহ গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোস্তাইল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার সুমন বাবু শাজাহানপুর উপজেলার ঘাসিরা নওদাপাড়া এলাকার মো. আব্দুল কুদ্দুস প্রাংয়ের ছেলে।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে ৪ পিস ইয়াবাসহ আটক করে। পরে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমন বাবুকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে জব্দ করা ৪ পিস ইয়াবা ট্যাবলেট ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights