1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে ১৪নং আড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে ১৪নং আড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৪নং আড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪নং আড়িয়া ইউনিয়ন যুবদলের সৌজন্যে আয়োজিত এই সভায় দলের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, বর্তমান সভাপতি মোঃ কামরুল মোল্লা এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ মোল্লা।

এছাড়া উপজেলা যুবদলের নেতৃবর্গের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহম্মেদ বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান স্বপন, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও কার্যালয় দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি লস্কর। অন্যান্য যুগ্ম আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসনাত বাবু, মোঃ মিজানুর রহমান মজনু, মোঃ বাহার আলী, মোঃ একলাছুর রহমান এবং মোঃ রিনেট আল রাজি।

১৪নং আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ ইনজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সুমন পিয়াদা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights