1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নতুন পে-স্কেলে মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নতুন পে-স্কেলে মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণার পর মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বেতন বাড়লে মূল্যস্ফীতির কিছুটা ঝুঁকি তৈরি হওয়া স্বাভাবিক। তবে বিষয়টি নিয়ে জনমনে যে ধরনের শঙ্কা কাজ করছে, তা পুরোপুরি সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অনেকেই মনে করছেন নতুন স্কেল কার্যকর হলে বেতন দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, বেতন স্কেল দীর্ঘদিন পরিবর্তন না হওয়ায় অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত ইনক্রিমেন্ট যোগ হয়ে তাদের বর্তমান বেতন নতুন প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নতুন স্কেলে বেতন খুব বেশি হারে বাড়ার সম্ভাবনা কম।

তিনি আরও যোগ করেন, সরকার এই বাড়তি ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় বাজেট পরিকল্পনা করেছে। যদিও মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না, তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। অনেক সিনিয়র কর্মীর বেতন ইতিমধ্যে নতুন স্কেলের কাছাকাছি থাকায় মানুষের হাতে অতিরিক্ত নগদ অর্থ প্রবাহের যে ধারণা তৈরি হয়েছে, তা বাস্তবসম্মত নয় বলে তিনি উল্লেখ করেন। চাকরির আরও তথ্য: জাহেদ উর রহমান বলেন, ‘আমি অনেককে হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পর তাদের বেতন আসলে কত টাকা বাড়বে। চাকরির আরও তথ্য: যে কথাটা বলতে চাচ্ছি বেতন অনেক বেশি বেড়ে যাবে, মনে হচ্ছে যে, ১০০% যখন স্কেলের উন্নতি হয়ে যাবে, তখন তার বেতন ডাবল হয়ে যাচ্ছে কথাটা কিন্তু এই রকম না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights