1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মালিহাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনারুল ইসলামের গণসংযোগ ও দোয়া প্রার্থনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মালিহাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনারুল ইসলামের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার


আসন্ন ১১ নং মালিহাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ জনগণের সমর্থন ও দোয়া চেয়ে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সূবেদার মেজর (অবঃ) মোঃ আনারুল ইসলাম।
‎তিনি বর্তমানে মিরপুর উপজেলা বিএনপি-র ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎একটি সন্ত্রাস, দুর্নীতিবাজ, মাদক ও সামাজিক হানাহানিমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করে মোঃ আনারুল ইসলাম বলেন, “আপনারা আমাকে আপনাদের একটি মূল্যবান ভোট দিলে, আমি আপনাদেরকে একটি সুন্দর, সুরক্ষিত ও আধুনিক মালিহাদ ইউনিয়ন উপহার দেব।”
‎ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার এই লক্ষ্যকে সামনে রেখে ১১ নং মালিহাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে তিনি নিয়মিত সৌজন্য সাক্ষাৎ ও দোয়া প্রার্থনা করছেন। মালিহাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকেও তার এই নির্বাচনী প্রচারণায় ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights