
নীলফামারীর জলঢাকায় ৪৬৪ বস্তা সার জব্দ ৫ হাজার টাকা জরিমানা করেছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমলবাড়ী ইউনিয়নের বালার পুকুর বাজারের খুচরা সার ব্যবসায়ী মোঃ মোশফিকুর খন্দকারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন এবং এমওপি সার ৪০৯ বস্তা ও টিএসপি ৫৫ বস্তা মোট ৪৬৪ বস্তা সার জব্দ করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
তিনি, জব্দকৃত সারগুলো সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সম্পূর্ণ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন।
এসময় , জলঢাকা উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণহ অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।