1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৯ম পে-স্কেল অনুমোদন: প্রধানমন্ত্রীকে ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির অভিনন্দন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৯ম পে-স্কেল অনুমোদন: প্রধানমন্ত্রীকে ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির অভিনন্দন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার

৯ম পে-স্কেল মন্ত্রিপরিষদে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে বগুড়া থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি।

বগুড়া কর্মচারী সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, তাঁর দূরদর্শী, মানবিক ও কল্যাণমুখী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মচারীবান্ধব রাষ্ট্রনায়ক হিসেবে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী আন্তরিক ভূমিকা পালন করে আসছেন বলেও উল্লেখ করা হয়।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, নির্বাচনী ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের যে আশাব্যঞ্জক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

শুভেচ্ছা বার্তায় উপস্থিতি ছিলেন, মো: একরাম হোসেন, সভাপতি (১৭-২০গ্রেট মহানগর শাখা বগুড়া), মো: আব্দুল বারেক মোল্লা, যুগ্ম মহাসচিব (১৭-২০গ্রেট কেন্দ্রীয় কমিটি ঢাকা), মো: জিল্লুর রহমান, উপদেষ্টা (১৭-২০গ্রেট বগুড়া জেলা শাখা), মো: নুরুল ইসলাম সাধারণ সম্পাদক, (১৭-২০গ্রেট, মহানগর শাখা, বগুড়া), মো: গোলাম রুহুল, প্রধান পরামর্শক, জেলা শাখা, বগুড়া), মো: জাহিদুল ইসলাম,পরামর্শক, জেলা শাখা বগুড়া) সহ সকল কর্মচারীবৃন্দ।

বগুড়া কর্মচারী সমিতি মনে করে, ৯ম পে-স্কেল বাস্তবায়নের এ উদ্যোগ সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা, মনোবল ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদী।

শুভেচ্ছা বার্তার শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights