1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার জেরে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার জেরে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের কনস্যুলার অ্যাফেয়ার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল কিংবা যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই অঞ্চলটিতে ভ্রমণরত বা অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রমসংক্রান্ত সর্বশেষ তথ্যের দিকে নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মার্কিন নাগরিক সংশ্লিষ্ট বিভিন্ন স্থানকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এই ঝুঁকি বিবেচনায় নাগরিকদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এবং প্রয়োজনীয় নির্দেশনা জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার জন্য নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এই সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights