1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন বিল জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন বিল জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার

 

তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২ রা সেপ্টেম্বর খুলনার তেরখাদায় বিকেল ৩টার দিকে প্লাবন ভূমি/বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

এ উপলক্ষে ভুতিয়ার বিল পাড়ে তেরখাদা মান্দুরে এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান। অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক অহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও জেলা যুবদলের যুগ্মা আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।
অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। পরে ভুতিয়ার বিলে এবং উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights