1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃংখলা রক্ষা কল্পে মতবিনিময় সভা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃংখলা রক্ষা কল্পে মতবিনিময় সভা 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৫৭ বার

নিজস্ব সংবাদদাতা খুলনাঃ ৪ ঠা মার্চ ~২০২৪ সোমবার সকাল ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষা কল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্যবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খাঁন, কাটেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি অবঃ কাস্টমস সহকারী কমিশনার আব্দুল্যা আল মাহমুদ সাবু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, মোঃ বুলবুল আহমেদ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও নিউজ-২১ টেলিভিশনের সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান, কাটেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, শেখপুরা বাজার বণিক সমিতির সভাপতি শেখ শারাফাত হোসেন সহ আরও অনেকে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights