1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইসরাইল বয়কটের বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে নতুন বিল পাস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইসরাইল বয়কটের বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে নতুন বিল পাস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইসরাইলবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর বিল পাস হয়েছে। রিপাবলিকানদের সমর্থনে উত্থাপিত ‘প্রটেক্ট ইকোনমিক অ্যান্ড অ্যাকাডেমিক ফ্রিডম অ্যাক্ট’ নামের এই বিলটি ২৩৭-১৬৯ ভোটে অনুমোদন পেয়েছে। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।

এই আইনের আওতায় যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইসরাইলকে বয়কট করবে কিংবা শিক্ষার্থীদের ইসরাইল সফরে বাধা দেবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। বিডিএস (বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস) আন্দোলনের কাছে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নতি স্বীকার করলে তাদের পরিণতি ভোগ করতে হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

রিপাবলিকান কংগ্রেসওম্যান ভার্জিনিয়া ফক্স এই উদ্যোগের পক্ষে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, কলেজ ক্যাম্পাসগুলো থেকে ইহুদিবিদ্বেষ যেকোনো মূল্যে নির্মূল করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এই দ্বিদলীয় আইন পাসের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি কঠোর সতর্কবার্তা দেওয়া হলো।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights