
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই বিশেষ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের এমপি মুফতি আমির হামজা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডক্টর মাওলানা নুরুল আমিন জসিম এবং কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও কুষ্টিয়া পৌরসভার মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক সোজাউদ্দিন জোয়ারদার।
দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির জনাব মো. আরোজুল্লাহ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আলী আহ্বানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার আব্দুল্লাহ আল নোমান।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা স্থানীয় নানা সমস্যা ও সাময়িক উন্নয়নমূলক বিষয় নিয়ে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও ইসলামের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি 



















