গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে ৭৬ লাখ টাকার সহায়তা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাইবান্ধার উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জেলা প্রশাসন জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

Verified by MonsterInsights

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে ৭৬ লাখ টাকার সহায়তা

আপলোডের সময় : 07:41:01 pm, Wednesday, 16 September 2026