
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আসমতপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আসমতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল আসমতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ও দেশীয় অস্ত্রসহ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোতালিব হোসেন ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা 

























