বিচারকের আসনে রুহানী সালসাবিল

বহুমুখী প্রতিভার অধিকারী রুহানী সালসাবিল তার কর্মজীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন। উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি পেশাগত জীবনে স্থপতি হিসেবে কাজ করা রুহানী এবার ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছেন। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার মতো শৈশবস্মৃতি রয়েছে তার। এর আগেও বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমান প্রজন্মের শিশুদের নাচের দক্ষতা দেখে মুগ্ধ রুহানী জানান, সময়ের তুলনায় আজকের শিশুরা আরও বেশি পারদর্শী, ফলে তাদের বিচার করা বেশ কঠিন। তবে সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। শুধু উপস্থাপনা কিংবা নৃত্য নয়, পেশায় একজন আর্কিটেক্ট হিসেবেও নিয়মিত কাজ করছেন রুহানী সালসাবিল।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রুহানী ফিরে গিয়েছেন নিজের শৈশবের সেই দিনগুলোতে। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি মামনির সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসতাম বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে। ছোটবেলায় ভরতনাট্যমের মহারথি বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেয়েছি। আজ সেই বেলায়েত স্যারের পাশের চেয়ারে বসে নাচের বিচারক হতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দের ও আবেগের একটি বিষয়।’ এছাড়া নিজের শুরুর দিনের কথা স্মরণ করে তিনি জানান, ২০১০ সালে সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে বিটিভিতে এনলিস্টেড হওয়ার পরীক্ষায় ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ গানে নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। সেই স্মৃতি ও অভিজ্ঞতা নিয়েই আজ স্যারের সঙ্গে নানা কথা ও স্মৃতিচারণ করেছেন তিনি। শীঘ্রই ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুহানী। বিচারকের আসনে বসার অভিজ্ঞতা তার কাছে ছিল একই সঙ্গে আনন্দ ও আবেগের। নিজের শৈশবের স্মৃতিও যেন ফিরে এসেছে এ সময়।

পেশাগত জীবনের ব্যস্ততা সামলে পরিবারকেও সমান গুরুত্ব দিচ্ছেন রুহানী। সবকিছুর মাঝেও নিয়মিত অফিসের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। উপস্থাপনার ক্ষেত্রে আগের চেয়ে টেলিভিশনের কাজ কিছুটা সীমিত করলেও তার ব্যস্ততা কমেনি। বর্তমানে বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ এবং দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ অনুষ্ঠানগুলো প্রচার হচ্ছে। এছাড়াও করপোরেট ইভেন্টে উপস্থাপনার জন্য তাকে নিয়মিত ডাক পান, বিশেষ করে ইংরেজি উপস্থাপনায় তার চাহিদাই বেশি। আগামী মঙ্গলবারও একটি অনুষ্ঠানে উপস্থাপনার কথা রয়েছে তার। সংসার ও একমাত্র সন্তান শীর্ষকে কেন্দ্র করেই তার স্বপ্ন ও ব্যস্ততার জগৎ সাজানো। সব মিলিয়ে নানা পরিচয়ে নিজেকে ব্যস্ত রাখলেও তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবার।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উদ্বেগের কিছু নেই: ইসি সচিব

Verified by MonsterInsights

বিচারকের আসনে রুহানী সালসাবিল

আপলোডের সময় : 09:08:06 am, Tuesday, 29 September 2026