দুই দিন পর স্বাভাবিক নওগাঁর সব রুটে বাস চলাচল

নওগাঁয় পরিবহন শ্রমিক ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে গত দুই দিন ধরে বন্ধ থাকা জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের কয়েক দফা ফলপ্রসূ আলোচনার পর এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও তার সঙ্গে থাকা এক সুপারভাইজারকে অটোরিকশা চালকরা অতর্কিত মারধর করেন।

আহত বাসচালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই হামলার ঘটনার প্রতিবাদ এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রোববার সকাল থেকে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা। টানা দুই দিন বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করা হয় এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। ইতোমধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশের আশ্বাসে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করায় জনজীবনে স্বস্তি ফিরেছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দুই দিন পর স্বাভাবিক নওগাঁর সব রুটে বাস চলাচল

আপলোডের সময় : 10:19:36 am, Tuesday, 29 September 2026