যশোরে আওয়ামীলীগের জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের যশোর জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে যশোর শহরের একটি স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর প্রথমে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে-র প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

যশোরে আওয়ামীলীগের জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল গ্রেফতার

আপলোডের সময় : 10:08:48 pm, Tuesday, 29 September 2026