
কাতারের নবগঠিত ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর সার্বিক পরিচালনার জন্য উচ্চপর্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করা হয়েছে। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এক বিশেষ ডিক্রি জারির মাধ্যমে এই পর্ষদ নিয়োগ দেন।
৩৭ নম্বর আমিরি ডিক্রি অনুযায়ী গঠিত এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ। এছাড়া বোর্ডের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
নতুন এই পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যারা অন্তর্ভুক্ত হয়েছেন
- স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
- পরিবহনমন্ত্রী
- স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
- সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
- ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
- কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
- ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
- শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি
আমিরি ডিক্রির নির্দেশনা অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান চাইলে পরবর্তীতে প্রয়োজন মনে করলে যোগ্য ও অভিজ্ঞ যেকোনো ব্যক্তিকে এই বোর্ডে যুক্ত করার সুযোগ পাবেন। সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। দেশের সামরিক শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 

























