দৌলতপুরে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযান: মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ১৮

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে দৌলতপুর থানা পুলিশ। জানা যায়, অভিযানে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাতভর পুলিশের এ কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে এলাকা থেকে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দৌলতপুরে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযান: মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ১৮

আপলোডের সময় : 10:44:56 am, Monday, 5 October 2026