ফিলিস্তিনিদের জমি দখল করে পর্যটন পার্ক বানাচ্ছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ফিলিস্তিনি মালিকানাধীন কৃষিজমি দখল করে পর্যটন পার্ক নির্মাণের কাজ শুরু করেছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে, রোববার থেকে এই নির্মাণকাজ শুরু হয়েছে। তিনি বিষয়টিকে ‘বসতি স্থাপন বিপ্লব’ হিসেবে আখ্যা দিয়েছেন।

উক্ত জমিটির মালিক ফিলিস্তিনি কৃষক সাদ নেমের। গত জুনে ইসরাইলি বসতি স্থাপনকারীরা বলপূর্বক তার সেচের পানির পাইপলাইন দখল করে নেয় এবং সেই পানি ‘হেরডস পুলস’ বা হেরোদের জলাধারে স্থানান্তর করে। ফলে কৃষকের জমিতে সেচের পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ওই এলাকায় সাদ নেমেরের প্রবেশাধিকারও কেড়ে নেওয়া হয়েছে।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের দাবি, জলাধারটি বাইবেলের যুগের রাজা হেরোডের আমলের। এই দাবির পরিপ্রেক্ষিতেই অর্থমন্ত্রী স্মোত্রিচ স্থানটির উন্নয়নের জন্য ৩০ লাখ শেকেল বা প্রায় ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি ভাষ্য অনুযায়ী, এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্থানটির সংরক্ষণ এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করা। এরপর স্মোটরিচ ‘হেরোডের পুল’ নামে পরিচিত ওই স্থানটির উন্নয়নে ৩০ লাখ শেকেল (প্রায় ১০ লাখ মার্কিন ডলার) বরাদ্দের প্রতিশ্রুতি দেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে বড় পরীক্ষা

Verified by MonsterInsights

ফিলিস্তিনিদের জমি দখল করে পর্যটন পার্ক বানাচ্ছে ইসরাইল

আপলোডের সময় : 10:53:17 am, Monday, 5 October 2026