গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, জাতি গঠনে এবং মেধা ও মননশীল সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। ১৯৬৬ সালের আইএলও /ইউনেস্কো ঐতিহাসিক ঘোষণার ৬০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর, ‘ক্রসফায়ার’ নিয়ে

Verified by MonsterInsights

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোডের সময় : 02:12:02 am, Wednesday, 7 October 2026