গাইবান্ধায় সেনা কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারণা চক্রের মূলহোতা আফজাল হোসেন ওরফে মমিন (৫৫) নামে এক মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
আজ (৫ অক্টোবর) মঙ্গলবার বিকেলে অধিনায়কের পক্ষে মূলকপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক মমিন এসআরবিতে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি এবং ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করতেন।
পরবর্তীতে রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভুয়া সিম কার্ডের মাধ্যমে লোকজনকে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
ঘটনাটির সামাজিক গুরুত্ব বিবেচনায় এসআরবি গোয়েন্দা তৎপরতা ও প্রতারক চক্রটিকে শনাক্তসহ গ্রেফতারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোডের দক্ষিণ ধানঘড়া গ্রামের ‘ভাই বোন ভিলা’ নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মমিনকে গ্রেফতার করে।
পাশাপাশি তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করে। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় আটক মমিনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে। সেই সঙ্গে উদ্ধার করা আলামতসহ তাকে ওই থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজ থেকে প্রতারণা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের যাত্রা শুরু

Verified by MonsterInsights

গাইবান্ধায় সেনা কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

আপলোডের সময় : 02:14:56 am, Wednesday, 7 October 2026