গাইবান্ধায় দুই দিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ ও সৃজনশীল যে যে যে যে নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিব প্রমুখ।

মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক জ্ঞান তুলে ধরতে মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

বক্তারা বলেন, বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় সূত্র মুখস্থ করা নয়; বরং কৌতূহলী হওয়া, চারপাশের জগতকে প্রশ্ন করা এবং বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে, যা প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু বিজ্ঞানমনস্ক করে তুলবে না, বরং বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণধর্মী ও দূরদর্শী মানুষ হিসেবেও গড়ে উঠতে সহায়তা করবে। এ সময় তাঁরা অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের নির্দেশক শিক্ষকদের অভিনন্দন জানান এবং সবার সাফল্য কামনা করেন।

মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর, ‘ক্রসফায়ার’ নিয়ে

Verified by MonsterInsights

গাইবান্ধায় দুই দিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

আপলোডের সময় : 09:54:36 pm, Monday, 12 October 2026