পলাশবাড়ীতে ডিলার নিয়োগে ইউএনও’র বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও চরম অসহযোগিতার অভিযোগ তুললেন এমপি লেবু মাওলানা

জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিকে তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসনকে কুক্ষিগত করে রাখা এবং সার ডিলার নিয়োগে দলীয়করণের এক বিস্ফোরক অভিযোগ উঠেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে। স্থানীয় সংসদ সদস্যকে প্রশাসনিক কাজে কোনো প্রকার সহযোগিতা না করা এবং অনিয়মতান্ত্রিকভাবে সার ডিলার নিয়োগ দেওয়ার বিষয়ে খোদ ইউএনওর ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লেবু মাওলানা।

গতকাল সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা উপস্থিত সবার সামনে ইউএনওর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কড়া সমালোচনা করেন।

আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য লেবু মাওলানা বলেন, “কৃষকদের অতি গুরুত্বপূর্ণ সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ইউএনও আমার সঙ্গে কোনো প্রকার পরামর্শ বা আলোচনা করার প্রয়োজন মনে করেননি। কেবল একতরফাভাবে বিদায়ী সরকারি দলের নেতাকর্মীদের পরামর্শ মেনে ডিলার নিয়োগ সম্পন্ন করেছেন।”

তিনি আরও যোগ করেন, “কোন নীতিমালায় এবং কাদের ডিলার নিয়োগ দেওয়া হলো, সেই স্বচ্ছ তালিকা ইউএনওর কাছে চাওয়া হলেও তিনি তা দিতে অস্বীকার করেছেন। আমরা উড়ে এসে জুড়ে বসিনি; স্থানীয় জনগণ ভোট দিয়ে আমাদের এই দায়িত্বে বসিয়েছেন। অথচ একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে বর্তমান ইউএনও যেভাবে বিগত স্বৈরাচারী চক্রের অনুসারী হয়ে কাজ করছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”

জনপ্রতিনিধিকে পাশ কাটিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্থানীয়দের মধ্যেও চরম মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও কৃষকদের অধিকার নিশ্চিত করতে অবিলম্বে এই বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি উঠেছে।

এদিকে, ডিলার নিয়োগে অনিয়ম, এমপিকে অসহযোগিতা ও উত্থাপিত এসব গুরুতর অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি। প্রশাসনের এমন নীরবতা বিতর্ককে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন সচেতন মহল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামের টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ, ২৭ শতাংশ শিশুর অ্যান্টিবডি নেই

Verified by MonsterInsights

পলাশবাড়ীতে ডিলার নিয়োগে ইউএনও’র বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও চরম অসহযোগিতার অভিযোগ তুললেন এমপি লেবু মাওলানা

আপলোডের সময় : 09:41:33 pm, Tuesday, 13 October 2026