গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গণির সাংগঠনিক সফর

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব আলমগীর গণি আকস্মিক সাংগঠনিক সফরে গাইবান্ধায় এসেছেন। এ সময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গাইবান্ধায় সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংস্থার সাংগঠনিক কার্যক্রম, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম সালাহ উদ্দিন কাশেম, সহসভাপতি মিজানুর রহমান, সদস্য ও সাপ্তাহিক অবিরাম পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিয়াম শেখ এবং সদস্য মাহাবুর রহমান। এ ছাড়া সফররত মহাসচিবের দুই নাতিসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামের টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ, ২৭ শতাংশ শিশুর অ্যান্টিবডি নেই

Verified by MonsterInsights

গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গণির সাংগঠনিক সফর

আপলোডের সময় : 09:44:12 pm, Tuesday, 13 October 2026