নন্দীগ্রামে ইউপি নির্বাচনে ভোটারদের পছন্দের তুঙ্গে কৃষকদল নেতা আব্দুল হান্নান মন্ডল

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। ভোটার থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) পদপ্রার্থী এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান মন্ডল।

​দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও নানামুখী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ৯নং ওয়ার্ডে নিজস্ব একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করেছেন আব্দুল হান্নান মন্ডল। এলাকার যে কোনো বিপদে-আপদে পাশে পাওয়ায় তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবার কাছেই তিনি অত্যন্ত গ্রহণযোগ্য এক ব্যক্তিত্ব।

​নিজের নির্বাচনী লক্ষ্য ও ভাবনার বিষয়ে মো: আব্দুল হান্নান মন্ডল বলেন, “জনসেবাই আমার মূল ব্রত। দীর্ঘদিন ধরে ৯নং ওয়ার্ডের বাসিন্দারা কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এলাকার সর্বস্তরের জনগণ এবার আমার ওপর আস্থা রেখে আমাকে জয়ী করবেন।

​স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আব্দুল হান্নান মন্ডল একজন বিনয়ী ও সবসময় সাধারণ মানুষের পাশে থাকা ব্যক্তি। গ্রামবাসী আশা প্রকাশ করছেন, তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট সংস্কার ও কৃষকদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নন্দীগ্রামে ইউপি নির্বাচনে ভোটারদের পছন্দের তুঙ্গে কৃষকদল নেতা আব্দুল হান্নান মন্ডল

আপলোডের সময় : 04:12:07 pm, Thursday, 15 October 2026