শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমুলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভিক।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, এ বছর সাদুল্লাপুর উপজেলায় ১১১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমুলক সভা

আপলোডের সময় : 08:08:45 pm, Thursday, 15 October 2026