
হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা শহরের মধ্যপাড়ায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত ধোয়ার প্রদর্শনী ও অনুশীলন কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা পরিবেশ ক্লাব।
কর্মসূচিতে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ২৫ থেকে ৩০ সেকেন্ড ধরে হাত ধোয়ার উপকারিতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ক্লাবের উপদেষ্টা ওয়াজির রহমান র্যাফেল, মাজেদা খাতুন কল্পনা ও শিরিন আক্তার, সহসভাপতি রজতকান্তি বর্মন, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, সদস্য রফিক খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. আজিজা বেগম এবং বেসরকারি সংস্থা এসকেএসের স্মার্ট প্রজেক্টের ম্যানেজার ডা. এসএম শহিদ ও ফাইন্যান্স অফিসার কামরুজ্জামান কাজলসহ অন্যরা।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৫ অক্টোবর সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহ চলাকালে গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপের (জিএইচপি) উদ্যোগে বিশ্বব্যাপী সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 



















