
যুক্তরাজ্যের লন্ডনে কোকেন সেবনের জেরে অচেতন হয়ে পড়ার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য ৩২ বছর বয়সী মাহরা আল নাহিয়ান দোষ স্বীকার করেছেন। গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে সময় তার তত্ত্বাবধানে থাকা একটি শিশু খালি পায়ে এবং অরক্ষিত অবস্থায় আশেপাশে ঘোরাঘুরি করছিল। আদালতের তথ্য অনুযায়ী, ঘটনার কয়েক দিন আগে তিনি কোকেন সেবন করেছিলেন। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মাহরা তার অপরাধের দায় স্বীকার করেন, যিনি বিয়ের সূত্রে আবুধাবির রাজপরিবারের সদস্য। আইনজীবী আরও বলেন, নিজের ভুলের জন্য মাহরা গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং মাদকাসক্তি কাটিয়ে ওঠার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
ঘটনার সময় মাহরা ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি রাস্তার পাশে অচেতন হয়ে পড়েছিলেন। প্রসিকিউটর রিও পাহলাভানপুর আদালতকে জানিয়েছেন, পথচারীরা শিশুটিকে জুতা ছাড়া রাস্তায় স্কুটার নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে দেখে এগিয়ে আসেন। পথচারীরাই শিশুটির দায়িত্ব নেন এবং পুলিশ না আসা পর্যন্ত তাকে সুরক্ষিত রাখেন। জ্ঞান ফেরার পর মাহরা উপস্থিতদের উদ্দেশ করে অসন্তোষ প্রকাশ করেন। তল্লাশিতে পুলিশের হাতে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার হয়নি। আদালতে জানানো হয়েছে, মাহরা মাসে ৮ হাজার পাউন্ড ভাতা পান। চলন্ত যানবাহনের খুব কাছাকাছি শিশুটিকে দেখে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং এগিয়ে এসে তাকে নিরাপদে রাখার ব্যবস্থা করেন। জ্ঞান ফেরার পর মাহরা নাকি বলেন, ‘এটা কোনো কসাইখানা নয়, আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন।
মামলার শুনানিতে মাহরার আইনজীবী স্টিফেন ভুলো কেসি জানান, বর্তমানে মাহরা সারে কাউন্টির ওকিংয়ে অবস্থিত প্রাইরি ক্লিনিকে মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন সরাসরি কোনো মাদক সেবন না করলেও আগের কয়েক দিনের আসক্তির কারণে তিনি চরম ক্লান্ত ছিলেন। মাহরা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং তিনি তিন মাসের একটি পুনর্বাসন কর্মসূচির সব ধাপ সম্পন্ন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। কর্মসূচি শেষে তিনি গিল্ডফোর্ডে নতুন আবাসে যাওয়ার ও নিয়মিত নারকোটিকস অ্যানোনিমাসের সভায় অংশ নেয়ার পরিকল্পনা করছেন। আইনজীবী স্বীকার করেন, সেদিন মাহরা মারাত্মক একটি ভুল করেছিলেন। চলতি মাসের শেষ দিকে কর্মসূচিটি শেষ হওয়ার কথা। এরপর গিল্ডফোর্ড এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করার পরিকল্পনা রয়েছে তার।
রায় প্রদানের সময় বিচারক জাস্টিস জনসন কেসি কঠোর পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, পথচারীরা সময়মতো এগিয়ে না এলে শিশুটি মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারত বা তাকে কেউ অপহরণ করতে পারত। এছাড়া অচেতন অবস্থায় পড়ে থাকা অভিভাবককে দেখে শিশুটি মানসিকভাবেও বিপর্যস্ত হতে পারত। মাহরার নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালত তাকে দুই বছরের কমিউনিটি অর্ডার প্রদান করেছেন। পাশাপাশি তাকে পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে এবং সব মিলিয়ে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। বিচারক বলেন, শিশুটি একা ঘুরতে গিয়ে হারিয়ে যেতে পারত।
প্রতিনিধির নাম 
























