
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রে থাকা মাইন বিস্ফোরণে একটি বিশালাকার সুপারট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। শনিবার (১৭ অক্টোবর) ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সির’ বরাতে আলজাজিরা এ খবর জানায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। তাদের ভাষ্যমতে, রাডার ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অনুমোদনহীন একটি বিকল্প পথ ব্যবহার করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনার মুখোমুখি হয় ট্যাঙ্কারটি। ঘটনার পর আইআরজিসির নৌবাহিনী এক কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও নিরাপত্তা বিধি লঙ্ঘন করে মার্কিন শক্তির সহায়তায় পরিচালিত যেকোনো দেশি বা বিদেশি জাহাজের বিরুদ্ধে সামরিক ও আইনি পদক্ষেপ নিতে তারা পিছপা হবে না।
প্রতিনিধির নাম 

























