1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুমিল্লায় পরীক্ষায় নকল করায় ২ জন শিক্ষার্থী বহিষ্কার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুমিল্লায় পরীক্ষায় নকল করায় ২ জন শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০১ বার

মোঃ সোহেল ইসলাম, কুমিল্লাঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল সামগ্রী বহনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৬ মার্চ রবিবার উপজেলার চান্দলা ইসলামিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ষাইটশালা দারু সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও চান্দলা ইসলামিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী একরামুল হাসান রাব্বী । এ বিষয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালীন নকলের প্রচেষ্টা ও নকল সামগ্রী বহনের দায়ে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ও পরীক্ষা নকলমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com