নিরাপত্তা জোরদারে ঐতিহাসিক চুক্তিতে কাতার ও মিসর

নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিকের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটিতে আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যুগুলো সম্মিলিতভাবে মোকাবিলার উদ্দেশ্যে দুই দেশ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

নিরাপত্তা জোরদারে ঐতিহাসিক চুক্তিতে কাতার ও মিসর

আপলোডের সময় : 11:17:53 am, Sunday, 18 October 2026