শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজখবর নিলেন আব্দুর রউফ রুবেল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আব্দুর রউফ রুবেল। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে আব্দুর রউফ রুবেল কাহালু-নন্দীগ্রামের সংসদ সদস্য মোশারফের পক্ষ থেকে সম্প্রীতি, শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের শক্তি। দুর্গাপূজাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ, পূজা উদ্‌যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় তিনি তার কর্মী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে হাটুয়া বারোয়ারির উত্তরপাড়া ও দক্ষিণপাড়া, গুন্দইল মধ্যপাড়া ও উত্তরপাড়া, দাসগ্রাম পূজামণ্ডপ, দাসগ্রাম দামুয়াপাড়া পূজামণ্ডপ এবং ধুন্দার ভক্ততলা সার্বজনীন পূজামণ্ডপসহ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আব্দুর রউফ রুবেল নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই পরিদর্শনের সময় পূজামণ্ডপগুলোতে উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময় ও শান্তিপূর্ণ হয়ে উঠুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজখবর নিলেন আব্দুর রউফ রুবেল

আপলোডের সময় : 09:55:51 am, Tuesday, 20 October 2026