1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রমজান উপলক্ষ্যে, বিশেষ দামে খেজুর পাবে এক কোটি পরিবার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রমজান উপলক্ষ্যে, বিশেষ দামে খেজুর পাবে এক কোটি পরিবার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২১ বার
বিশেষ দামে খেজুর পাবে এক কোটি পরিবার
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: সারা দেশে এক কোটি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এক কোটি পরিবারের কাছে ১৫০ টাকা দরে খেজুর বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার থেকেই মাহে রমজানকে কেন্দ্র করে খেজুর বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজারসংলগ্ন পলিটেকনিক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। এবারই প্রথমবারের মতো রোজা উপলক্ষ্যে পণ্য তালিকায় যুক্ত করা হয়েছে খেজুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষ্যে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে। একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন।

এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।

নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এসময় নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন কার্ডধারীরা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights