1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১ আহত ৫ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১ আহত ৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১২ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন নামের( ৮)বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

আহত ব্যক্তিরা হলেন ১মেহেরুননেছা( ৭০)২।মোমিন মিয়া(১৮) ৩।মিরাজ হোসেন (৮) ৪।তারাজ্জামান (৬৫)৫।সৌরভ মিয়া (২২)নিহত শিশু সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে।

আজ দুপুর দেড়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন গাইবান্ধা থেকে ছেড়ে আসা শাহিন শাওন নামে যাহার নং-( ঢাকা মেট্রো-জ ১৪-১৬৫৫)একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিলেন, বাসটি ঠুটিয়াপুকুর নামকে স্থানে একটি যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়, এ সময় ভ্যানে থাকা সাজ্জাদ হোসেন নামে( ৮) শিশুটি ঘটনাস্থলেই নিহত হয় এবং ভ্যানের অপর পাচ জন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, বাসটি আটক করা হয়েছে,নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com