1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাইকোর্টের আদেশ জালিয়াতি, মেয়র কারাগারে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাইকোর্টের আদেশ জালিয়াতি, মেয়র কারাগারে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১২৬ বার

ইয়ুথ ডেস্কঃ হাইকোর্টের আদেশ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম (৪৮) এর জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) মেয়র জাহাঙ্গীর আলম বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে এই রায় দেন।

বগুড়া জেলা দুদক বাদি হয়ে মেয়র জাহাঙ্গীর আলমসহ ৩ জনের বিরুদ্ধে গত বছরের ১৩ মার্চ জালিয়াতি ও দুর্নীতি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- দুপচাঁচিয়া পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাস এবং শিক্ষানবীশ আইনজীবী মো. আব্দুল মজিদ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights