1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৯ বার
পিরোজপুর

নিজস্ব প্রতিবেদক. পিরোজপুর : পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাটে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবারে দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ঝাউতলা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান।

তিনি বলেন, বাসটি ব্রেকফেল করে অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরো চারজন মারা গেছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।

পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com